অধ্যাপক বি এম মইনুল
আরও পড়ুন : ইউজিসি দেবে পিএইচডি স্কলারশিপ, সুযোগ পাবেন সর্বাধিক ৭৫ জন
এআই অলিম্পিয়াড একটি আন্তর্জাতিক অলিম্পিয়াড, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর গুরুত্ব রেখে তরুণদের বিশেষ করে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুপ্রাণিত করতে কাজ করে। বিশ্বের শীর্ষস্থানীয় এআই শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে এ অলিম্পিয়াড কমিটি কাজ করছে। বিভিন্ন দেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের নির্বাচন এবং প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী সময়ে এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে।
এ বছর আগস্ট মাসে বুলগেরিয়ার বুরগাসে প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়, যেখানে ছয়টি মহাদেশের মোট ৩২টি দেশ অংশ নিয়েছিল। আগামী বছর ২০২৫ সালে বিশ্বের ৬০টির বেশি দেশের অংশগ্রহণে চীনের বেইজিংয়ে দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি
বিস্তারিত দেখুন এখানে: https://ioai-official.org/scientific-committee/