
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর লক্ষ্যে হলো উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের এনএল বৃত্তি, ৫ হাজার ইউরোসহ নানা সুবিধা
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তিনটি স্বনামধন্য স্কুলে মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ দিচ্ছে। স্কুল তিনটি হলো স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি), স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (এসইআরডি) ও স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)।
কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ—
এআইটি স্কলারশিপ শুধু টিউশন ফি মওকুফ করে তা নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও ব্যবসায়িক নেতা গড়ে তোলার একটি প্রচেষ্টা। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ পাবেন। তবে এটি নির্ভর করবে একাডেমিক পারফরম্যান্সের ওপর। তবে শিক্ষার্থীদের নিজ খরচে জীবনযাপন এবং প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে। বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ মেলে এ বৃত্তিতে।
এআইটি স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন—
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ২০২৫–এ আবেদন করতে চাইলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। এগুলো হলো—
আবেদনের শেষ তারিখ—
এআইটি স্কলারশিপ ২০২৫–এর জন্য আবেদন করতে চাইলে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের জন্য দুটি ভর্তির সময়সূচি আছে। আগস্ট ২০২৫ ইনটেকের জন্য আবেদন শেষ দিন ২০ জুলাই ২০২৫। আর জানুয়ারি ২০২৬ ইনটেকের জন্য আবেদন শেষ দিন ২০ ডিসেম্বর ২০২৫।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন।