৩. হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বে এই বিশ্ববিদ্যালয় ৬৩তম অবস্থানে আছে। জার্মানির প্রাচীনতম এই পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষার শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত, বিশেষ করে মানবিক ও প্রাকৃতিক বিজ্ঞানে।
*এ বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের কোর্স সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন https://www.uni-heidelberg.de/en/study/all-subjects
৪. হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বে বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৯তম। হামবোল্ট বিশ্ববিদ্যালয় মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের নানা প্রোগ্রামের জন্য সুপরিচিত। গবেষণার ওপর জোর দেওয়া ও ইংরেজি শেখানোর নানা কোর্সের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম শীর্ষ পছন্দের একটি দেশ।
*বিনা মূল্যের নানা কোর্স সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন https://www.hu-berlin.de/en/studies/counselling/leaflets/ba_html
৫. আরডব্লিউটিএইচ অ্যাচেন বিশ্ববিদ্যালয়
এ বছর কিউএস র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় ৭১তম অবস্থানে আছে। জার্মানির এই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশলবিদ্যা ও প্রযুক্তির জন্য দেশটির নেতৃস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান।
*বিনা মূল্যের কোর্সের জন্য এখানে ঢুঁ মারতে পারেন শিক্ষার্থীরা https://www.rwth-aachen.de/cms/root/studium/vor-dem-studium/~efv/studiengaenge/? mobile=1&lidx=1
আরও পড়ুন : এইচএসসিতে ঢাকা বোর্ডের ৩১৮৬ শিক্ষার্থী বৃত্তি পেলেন
৬. এবারহার্ড কার্লস ইউনিভার্সিটি
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় আছে ১০৬তম অবস্থানে। মানবিক, সামাজিক বিজ্ঞান ও ন্যাচারাল সায়েন্স বিষয়ের জন্য সুপরিচিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। এটি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে সহায়ক একাডেমিক পরিবেশ দেয়।
*এ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়াশোনার জন্য নানা কোর্সের খোঁজ নিতে এখানে ক্লিক করুন https://uni-tuebingen.de/en/study/finding-a-course/degree-programs-available/
৭. চ্যারিটি ইউনিভার্সিটি মেডিজিন, বার্লিন
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০৭তম অবস্থানে আছে। ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোর মধ্যে একটি হলো এই বিশ্ববিদ্যালয়। চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানের জন্য অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। বিশ্বমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুযোগের কারণে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ও গবেষকদের আকর্ষণ করে বিশ্ববিদ্যালয়টি।
*বিনা মূল্যে পড়ার জন্য নানা ডিগ্রির খোঁজ মিলবে https://www.charite. de/en/teaching_learning/degreeprograms/ এ।
৮. ইউনিভার্সিটি অব ফেব্রইবার্গ
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১১১তম অবস্থানে আছে। ইউরোপের অন্যতম এই বিশ্ববিদ্যালয় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও হিউম্যানিটিজ বিষয়ের জন্য সুপরিচিত।
*এ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়তে নানা কোর্স সম্পর্কে জানুন এখানে https: //www.studium.uni-freiburg.de/en/program-offerings/english-taught-degree-programs
৯. কোলগন বিশ্ববিদ্যালয়
২০২৪ সালের কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১৩৪তম অবস্থানে আছে। বিশ্ববিদ্যালয়টি সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ ও ন্যাচারাল সায়েন্স বিষয়ের জন্য সুপরিচিত।
*বিনা মূল্যের কোর্স ও ডিগ্রির জন্য এখানে ক্লিক করুন https: //studienorientierung.uni-koeln.de/range_of_courses/index_eng.html
১০. ইউনিভার্সিটি অব গোটিনজেন
কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের মধ্যে এই বিশ্ববিদ্যালয় ১৩৫তম অবস্থানে আছে। ন্যাচারাল সায়েন্স ও হিউম্যানিটিজ বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় এটি। একাডেমিক পরিবেশ ও ইংরেজি শেখানোর নানা প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের।