এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ১৬২ জন। গ্রুপ-১ এর ৪৮ হাজার ৮২ জনের মধ্যে ৪১ হাজার ১১৭ জন এবং গ্রুপ-২ এর ৪৮ হাজার ৮০ জনের মধ্যে ৪১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। গ্রুপ-১ এ ১৭ হাজার ৭০৩ জন (৪৩.০৬%) এবং এবং গ্রুপ-২ এ ১৫ হাজার ৮২৬ জন (৩৮.৩১%) জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, ৩. গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পূরণের ওয়েবলিংক: https://admission.ru.ac.bd/।
উল্লেখ্য যে, এসব বিভাগের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ কোনো পরীক্ষার্থীর A ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না। সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষা ১১, ১২, ১৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এ দুই বিভাগের ব্যাবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ৫ মে ২০২৫ তারিখে জানানো হবে। চারুকলা অনুষদের ব্যাবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১১ মে ২০২৫ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২টি গ্রুপ থেকে মোট ১৬৬৪ জনের তালিকা প্রকাশ করা হলো। তাদের লিখিত পরীক্ষা আগামী ১১ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপর্যুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম নিয়ে বিভাগভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ University of Rajshahi থেকে দেখা যাবে।