সুযোগ-সুবিধা—
*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
*টিউশন ফি মওকুফ করা হবে
*স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়
*স্নাতকোত্তরের জন্য পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়
*আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে
*আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে বৃত্তি, লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
*নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নন
*আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে
*ইংরেজি ভাষাদক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে।
আবেদনপ্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৫।