আরও পড়ুন : অক্সফোর্ডের রিচ স্কলারশিপ, মাসিক বৃত্তি, বিমান টিকিটসহ নানা সুবিধা
অধ্যাপক মো. আখতারুজ্জামান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে জন্ম এবং বেড়ে ওঠেন। রাজশাহীতে উচ্চমাধ্যমিক শেষে স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে। এরপর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে অর্থ বিষয়ে পিএইচডি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তাঁর বর্তমান গবেষণার বিষয় হলো ‘সামাজিক মূল্য প্রাসঙ্গিকতা: করপোরেট গভর্ন্যান্স এবং ক্রিপ্টোকারেন্সি’। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর অনেক গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। সম্প্রতি পৃথিবীর জ্যেষ্ঠ শিক্ষাবিদদের জন্য আয়োজিত বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা উন্নয়ন প্রোগ্রামে তিনি যোগ দেন।