বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে (এমএসসি ইঞ্জি./এমইউআরপি/এমএসসি/এমফিল ও পিএইচডি) এবং বিভিন্ন ইনস্টিটিউটে (আইআইসিটি, আইডিএম ও আইইপিটি) পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামে (পিজিডি/এমএসসি ইঞ্জি./এমএসসি/এমডিএম)/এমএসসি-স্যানিটেশন ও পিএইচডি) শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
বিভাগগুলো হলো—
সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা—
প্রার্থীকে আবেদনপত্রে স্টুডেন্ট টাইপের ঘরে পূর্ণকালীন বা খণ্ডকালীন উল্লেখ করতে হবে।
সিই ৫০, ইইই ৫০, এমই ৫০, সিএসই ৫০, ইসিই ৩০, আইইএম ২০, ইএসই ২৫, বিএমই ২৫, ইউআরপি ২৫, এলই ১৫, টিই ২০, বিইসিএম ১০, এমএসই ১০, সিএইচই ১০, এমটিই ১০, গণিত, ৩৫, রসায়ন ৩৫, পদার্থ ৩৫, আইআইসিটি ৩০, আইডিএম ৩০ ও আইইপিটি ২৫।
আরও পড়ুন : মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের
ভর্তি–সংক্রান্ত সময়সূচি—
১. অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা শুরু ১৮ নভেম্বর থেকে
২. অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা শেষ ১ ডিসেম্বর বিকেল ৫টা
৩. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৯ ডিসেম্বর (পরীক্ষার সময় পরবর্তীকালে ওয়েবসাইটে জানানো হবে)
৪. ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৫ ডিসেম্বর।
শুধু পূর্ণকালীন শিক্ষার্থীরা নিয়মানুযায়ী ফেলোশিপ/টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষার্থীকে ভর্তির পর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)–এর কার্যালয় থেকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ফরম সংগ্রহ করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ ৫০০ টাকা পরিশোধ করতে হবে। বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।
অনলাইনে আবেদনের সময় কাগজপত্র একটি Zip File আকারে সাবমিট/আপলোড করতে হবে। আবেদনে উল্লিখিত কাগজপত্রসহ আবেদনপত্রটি ডাকযোগে ১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই ‘রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বরাবর পাঠাতে হবে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় (পোস্টগ্র্যাজুয়েট) জমা দেওয়া যাবে।
ভর্তি–সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে। Online Form পূরণ এবং Payment–এর ক্ষেত্রে কোনো সমস্যা হলে মো. মেহেদী হাসান (e-mail: https://mehadi@kuet.ac.bd/) এবং ফারজানা আক্তার তানিয়া (e- mail: https://farjana.tania@kuet.ac.bd/) এর সঙ্গে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে।
আবেদনের বিস্তারিত ও আবেদনপদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে।