অক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

লেখক: versityadmission.com Team
প্রকাশ: ১ বছর আগে

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের বৃত্তি দেয়। এর একটি হলো উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করেতে পারবেন। স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ মেলে উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপে। এ স্কলারশিপে বাংলাদেশসহ বিশ্বের অন্য অন্য দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • জীবনযাত্রার ব্যয় মেটাতে উপবৃত্তি হিসেবে ১৯ হাজার ২৩৭ পাউন্ড দেবে (১ পাউন্ড সমান ১৫২ টাকা ৫৪ পয়সা ধরে বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লাখ ৩৪ হাজার ৪৬৯ টাকা)।
  • ইউরোপীয় সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ;

আরও পড়ুন : পাকিস্তান ৩০০ বাংলাদেশের শিক্ষার্থীকে বৃত্তি দেবে

আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তরে নির্ধারিত বিষয়ে আবেদন করতে হবে;
  • স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
  • একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;
  • কোর্স শেষে দেশের ফিরে যেতে ইচ্ছুক থাকতে হবে;
  • ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ১০০ পেতে হবে অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর তুলতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। যেহেতু কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা। তাই আবেদনকারীকে পছন্দের কোর্সে আবেদনের সময়সীমা অফিশিয়াল ওয়েবসাইটে জেনে নিতে হবে।

  • অক্সফোর্ডের উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ
  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ