আজ থেকে অস্ট্রেলিয়ার নতুন কর্ম ভিসা শুরু

লেখক: versityadmission.com Team
প্রকাশ: ১ বছর আগে

অস্ট্রেলিয়ায় অভিবাসনে নতুন কাজের ভিসা ‘স্কিলস ইন ডিমান্ড’ চালু হচ্ছে। গত মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে নতুন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। আজ শনিবার (৭ ডিসেম্বর) থেকে নতুন এই ভিসা চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন ভিসার জন্য ৪৫৬টি পেশার তালিকাও প্রকাশ করেছে অভিবাসন বিভাগ। একই দিনে বাতিল হচ্ছে দেশটির বর্তমান সবচেয়ে জনপ্রিয় কর্ম ভিসা সাবক্লাস ৪৮২ টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা। এর আগে ২০১৭ সালে তৎকালীন কর্ম ভিসা সাবক্লাস ৪৫৭-কে বাতিল করে এসেছিল ৪৮২ ভিসা। অভিবাসন আইনজীবীরা বলছেন, আগের তুলনায় এ ভিসাপ্রক্রিয়া সহজ হবে। তবে ইংরেজি জানতেই হবে, এ ছাড়া কোনো বিকল্প নেই।

আরও পড়ুন : জাপানের ১০টি বৃত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

  • আজ থেকে অস্ট্রেলিয়ার নতুন কর্ম ভিসা শুরু