বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের আসন সংখ্যা ৮৬০টি। ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদের আসন সংখ্যা ৭৮৫টি। ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের ‘বাণিজ্য’ শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৪৬০ এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৪৪টি এবং মানবিক ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ১৬টি।
আরও পড়ুন : বুয়েটে ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির আবেদন শুরু
‘ডি’ ইউনিট তথা সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ৫৯০ টি এবং ‘ই’ ইউনিট তথা চারুকলা অনুষদের আসন সংখ্যা ৬০টি।
এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী আইন অনুষদে ভর্তির জন্য শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আইন অনুষদের আইন বিভাগে মোট আসন সংখ্যা ৮০টি, যার ৩০টি মানবিক, ৩০টি বিজ্ঞান ও ২০টি বাণিজ্য ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য। এ বিভাগে আবেদনের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিক ও সমমানের নূন্যতম এ মাইনাস গ্রেড থাকতে হবে।
এ ছাড়া আইন অনুষদের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে আসন সংখ্যা ৬০ টি যার মধ্যে ৪০টি মানবিক, ১০টি বিজ্ঞান ও বাকি ১০টি আসন বাণিজ্য ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য। এ বিভাগে আবেদনের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিক ও সমমানের নূন্যতম বি গ্রেড থাকতে হবে।