১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
২. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;
৩. স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই (২) বছরের মধ্যে আবেদন করতে হবে;
৪. আবেদন ফরমের লিংক
৫. ২৫.০২.২০২৫ সাল সকাল ১০টা হতে ১৬.৩.২০২৫ দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে পাঠানো সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৬. অনলাইনে আবেদন ফরম (Online Application Form) এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ২৫.০২.২০২৫ তারিখ বা তৎপূর্বে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রির ফলাফল যাঁদের প্রকাশিত হয়েছে, তাঁরা আবেদনের যোগ্য হবেন। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষা সম্পন্নের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুন : চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ
প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ মার্চ অনলাইনে গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২০ মার্চ ২০২৫ স্রেডার দপ্তর, আইইবি ভবন (লেবেল-১০), রমনা, ঢাকায় গ্রহণ করা হবে।