
প্রযুক্তি নিয়ে পড়াশোনা বা জানাশোনা এবং প্রযুক্তি সম্পর্কে জানাশোনা বা পড়াশোনা না থাকলেও শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি কোর্সটি করতে পারবেন। সাইবার নিরাপত্তার ঝুঁকি ও হুমকির বিরুদ্ধে কীভাবে অ্যাকাউন্ট, ডেটা, সিস্টেম ও সফটওয়্যার সুরক্ষিত করতে হয় এবং কীভাবে আগামীর বিশ্বকে চিনতে পারা যায়, তা নিয়েই কোর্সটি। কীভাবে নিজের গোপনীয়তা রক্ষা করবেন, তা–ও আছে এ কোর্সে। সাইবার সিকিউরিটি কোর্সটিতে বাস্তব বিশ্বের ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং আছে অ্যাসাইনমেন্টও।
আরও পড়ুন : রাশিয়ায় বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ
অনলাইন এই কোর্স পাঁচ সপ্তাহের। এই পাঁচ সপ্তাহে ‘সিকিউরিং অ্যাকাউন্টস, সিকিউরিং ডেটা, সিকিউরিং সিস্টেম, সিকিউরিং সফটওয়্যার, প্রিসার্ভিং প্রাইভেসি’ সম্পর্কে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকেরা আলোচনা করবেন। কোর্সটির কারিকুলাম তৈরি করেছেন হার্ভার্ডের সেরা শিক্ষকেরাই। কোর্স শেষে বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট বা সনদ মিলবে। সাইবার নিরাপত্তা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগও থাকছে।
কীভাবে আবেদন করবেন
হার্ভার্ড ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি কোর্সে আগ্রহী হলে এখানে ক্লিক করুন