বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা–সম্পর্কিত সব শাখার বিস্তৃত বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। সব শাখায় প্রতিষ্ঠান বা কার্যক্রম উন্নয়ন–সম্পর্কিত চাহিদা নিরূপণ ও গবেষণা পরিচালনা, মাধ্যমিক–পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নয়ন বিষয়ে প্রতিষ্ঠানের প্রশাসক বা প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং একাডেমিক পাঠ্যক্রম বা শিক্ষা উপকরণ প্রণয়ন ও মূল্যায়নে আগ্রহী শিক্ষকদের জন্য কিছু স্বল্পমেয়াদি অনুদানও প্রদান করা হবে। পেশাদারি দক্ষতার জন্য প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।
সুবিধা—
*ফুলব্রাইটে সুবিধার মধ্যে রয়েছে ফিরতি বিমানসহ যাতায়াত ভাড়া
*শিক্ষাদান ও সংশ্লিষ্ট একাডেমিক ফি
*কক্ষ, আবাস ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহে মাসিক বৃত্তি,
*বইপত্র ক্রয়ের ভাতা
*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা
*ভ্রমণভাতা ও অতিরিক্ত মালপত্রের ভাতা।
প্রার্থীদের করণীয়—
অনলাইন আবেদন ফরম লিংকে পাওয়া যাবে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ নির্দেশাবলি পাওয়া যাবে লিংকে। আরও বিস্তারিত জানতে dhakausexchanges@state.gov–এ যোগাযোগ করা যেতে পারে।
আবেদনের শেষ তারিখ আগামী ১ জানুয়ারি, ২০২৫। ওই দিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।
অনলাইন আবেদন ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে