বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী ৩ বছর নবায়নযোগ্য। সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক শিক্ষার্থীদের বৃত্তি চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আবেদনের যোগ্যতা
আবেদন ফরম কোথায় মিলবে
আবেদন ফরম রেজিস্ট্রার অফিসের শিক্ষা–৫ শাখায় ২১২ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া থেকেও ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর, সিলসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২১২) জমা দিতে হবে। আবেদনকারীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক একটি ইংরেজি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি ও নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এ বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
আরও পড়ুন : বাংলাদেশি শিক্ষার্থীরা তিন দেশে বুলগেরিয়ান ভিসার আবেদন করতে পারবেন
আবেদনের শেষ দিন
৯ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন।