আরএমআইটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালের যাত্রা শুরুর পর ১৯৯২ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস মেলবোর্নের হডল গ্রিডে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে আছে চারটি একাডেমিক কলেজ।
যোগ্যতা—
আবেদনকারীদের নানা প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এগুলো হলো—
*এই বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কোর্সের অফার লেটার থাকতে হবে
*শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসাসহ একজন নতুন আন্তর্জাতিক ছাত্র হতে হবে
*বৃত্তির জন্য একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দিতে হবে
*ফাউন্ডেশন স্টাডিজের বৃত্তি পেয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন : ঢাকার সুইডিশ দূতাবাস ইউরোপের ৮ দেশের ভিসা দেবে
আবেদন—
যেকোনো একটি প্রোগ্রাম নির্বাচন করে আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে।