অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ

লেখক: versityadmission.com Team
প্রকাশ: ১ বছর আগে

অস্ট্রেলিয়ার এখন বিদেশে শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিচ্ছে বৃত্তি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে অধ্যয়নে এ স্কলারশিপ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। কোর্সভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা আছে।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ

আরও পড়ুন : আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

সুযোগ-সুবিধা—

  • আংশিক টিউশন ফি মিলবে
  • স্বাস্থ্যবিমা
  • প্রোগ্রাম অনুযায়ী গবেষণা ভাতা পাবেন প্রার্থীরা

আবেদনের যোগ্যতা—

  • একাডেমিকে ভালো ফল হতে হবে
  • গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে
  • আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে

প্রয়োজনীয় নথিপত্র—

  • আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)
  • আবেদনকারীর বৈধ পাসপোর্ট
  • অ্যাকাডেমিক পেপারস
  • রিসার্চ প্রপোজাল
  • রেফারেন্স লেটার
  • মোটিভেশনাল লেটার।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপদ্ধতি ও আবেদনের বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করতে হবে

  • অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ